আজ ঐতিহাসিক ২৪শে জিলহজ্ব "ঈদে মোবাহেলা" দিবস। আজ ২৪শে জিলহজ্ব।আজকের দিনটি মুসলমানদের জন্য বিশেষ করে আহলে বায়েত প্রেমীদের জন্য অত্যান্ত খুশি ও তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচিত।মশহুর অভিমত অনুসারে মুবাহালার দিবস যা ঐতিহাসিক ও ধর্মীয়–আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবসগুলোর অন্তর্ভুক্ত। ১০ম হিজরী সনের এই দিনে নাজরানের খ্রিষ্ঠানদের সাথে মুহাম্মদ (সঃ)-এর মোবাহেলা সংঘটিত হয়েছিল। এর মাধ্যমে আহলে বাইত (আ.)-এর মাহাত্ত্ব ও তাৎপর্য সমগ্র বিশ্ববাসীর সম্মুখে প্রমাণিত হয়।মুবাহালাহ শব্দটি আরবি ‘বাহল’ তথা ‘অভিশাপ দেয়া’ থেকে উদ্ভূত যার অর্থ হচ্ছে একে অপরকে অভিশাপ দেয়া।মোবাহেলা এমন ভাবে অনুষ্ঠিত হয় যে, একদল ব্যক্তি ধর্মগত কোন বিষয়ে বিতর্কে লিপ্ত হওয়ার পর এক স্থানে সমবেত হয়ে মহান আল্লাহর দরবারে দোয়ায় রত হয়। অতঃপর তাঁর নিকট মিথ্যাবাদীদেরকে প্রতিপন্ন ও তাদেরকে শাস্তি দানের দাবী জানায়। পবিত্র ঈদে মোবাহেলা উপলক্ষে সকল মুসলিম মোমেন মোমেনা ভাই বোনদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা! ইয়েমেনের রাজধানী সানা থেকে ২০ কিলোমিটার উত্তরে একটি পার্বত্য অঞ্চলের নাম নাজরান। না...